প্রতিবাদ
।।প্রবীর কৃষ্ণ রায়।।
হাঁড়ের পাঁজর ঘেরা তুমি প্রতিবাদ,
তোমাকে আমার অভিবাদন;
জাগরিত তোমার লেলিহান শিখা,
বজ্র কণ্ঠে উদ্ভব তোমার উত্তাল সীমারেখা;
স্পন্দনে তোমার লোহিত সূর্য,
রক্তিম ছায়া পথে;
তোমার মায়ায় শিখেছি আমি,
পাহাড়ের বুকে হামাগুড়ি খেয়ে
আকাশের পথে যেতে;
তোমার কণ্ঠে শিখেছি আমি,
বুক-ভরে হাওয়া নিতে;
প্রতিবাদী তুমি হয়ে ছিলে বলে,
ফসল উঠেছিল মেতে;
হাঁড়ের পাঁজর ঘেরা তুমি প্রতিবাদ,
তোমাকে আমার অভিবাদন..